Skip to content

খালেদা জিয়াকে বিয়ের দাওয়াত দিলেন মুশফিক

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিয়ের দাওয়াত দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

শনিবার রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সরাসরি খালেদা জিয়ার হাতে বিয়ের দাওয়াত পত্র তুলে দেন তিনি। এ সময় তার বাবা মাহাবুব হামিদ, মুশফিকের মা ও ছোট বোন উপস্থিত ছিলেন।

আর বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) আবদুল লতিফ।

এর আগে ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে গিয়ে তার বিয়ের দাওয়াত দেন মুশফিক।

২৭ সেপ্টেম্বর এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন মুশফিকের বাবা মাহাবুব হামিদ। এরই মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে।

মুশফিকের বাগদত্তার নাম জান্নাতুল কিফাইয়াত। তিনি বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ে বিবিএ’তে লেখাপড়া করছেন। তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

মন্ডি জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের আপন শ্যালিকা। সেই সূত্রে ভায়রা ভাই হিসেবে আত্মীয়তার সূত্রে আবদ্ধ হচ্ছেন মাহমুদুল্লাহ এবং মুশফিক।

৪ ভাই ও ১ বোনের মধ্যে মুশফিক তৃতীয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে ইতিহাস বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন মুশফিক।

মুশফিকের পারিবারিক সূত্র জানায়, গত বছর ২৬ অক্টোবর মুশফিকের সঙ্গে মন্ডির বাগদান সম্পন্ন হয়। প্রায় এক বছর পর ২৭ সেপ্টেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। এর আগে ২৪-২৫ তারিখে বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫