Skip to content

তিন মামলায় আদালতে হাজিরা দেবেন ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ গত বছরের মার্চ মাসে রাজপথে ত্রাস ও যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের পৃথক তিন মামলায় আদালতে হাজিরা দিবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় বিএনপি নেতারা।

রোববার তারা ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মাইনুল ইসলাম ভুইয়ার আদালতে হাজিরা দিবেন।

ফখরুল ইসলামের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলা দুইটির মধ্যে ২টি পল্টন থানা ও ১টি শাহজাহানপুর থানার দ্রুত বিচার আইনের মামলা।

তিনটি মামলায়ই চার্জ শুনানির জন্য দিন ধার্য আছে।

মামলা দুটির অন্যতম আসামি হলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ প্রায় ৪৬ জন।

সকাল সাড়ে ১০টা নাগাদ মামলা দুটির শুনানি হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫