বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপি এসি রুমে বসে আন্দোলনের কথা বলে। আন্দোলন করতে হলে বিএনপিকে মাঠে নামতে হবে নাসিমের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা মহানগরের আহবায়ক মীর্জা আব্বাস বলেছেন, বিএনপি মাঠেই দেখা করতে চায়। কিন্তু আওয়ামী লীগ দেখা করতে চায় না। আওয়ামী লীগ পুলিশ ও র্যাব দিয়ে মোকাবিলা করতে চায়।
আজ রবিবার বিকেল পাঁচটার দিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ঢাকা মহানগর কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মীর্জা আব্বাস বলেন, সরকার অন্যায়ভাবে দেশে গুম-খুন ও হত্যা চালাচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
ঢাকা মহানগর কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা মহানগর কমিটিতে কোনো দ্বন্দ্ব নেই। সকল উপ-কমিটি গঠন যথাসময়ে সম্পন্ন হবে।
“আওয়ামী লীগ পুলিশ ও র্যাব দিয়ে মোকাবিলা করতে চায়”
আপডেট :August 11, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
