Skip to content

উচ্চবিত্ত পরিবারের গল্প চলো হারিয়ে যাই

বিনোদন ডেস্ক ॥ একদল উচ্চবিত্ত পরিবারের তরুণ-তরুণী। বিকেল হলে টেনিস খেলা, গান করা, সবাই মিলে ঘুরে বেড়ানো, দামি রেস্তরাঁয় বসে খাওয়া- এটাই তাদের প্রতিদিনের চিত্র। তাদের কোন বৈচিত্র্য নেই। পরিবারের কোন কিছুতেই নেই কোন ভ্রূক্ষেপ। কখনওবা চরম বন্ধুত্ব আবার কখনওবা

ঠুনকো বিষয়ে মান-অভিমান করে বাড়ি ফেরা। কিছুক্ষণ পরই আবার মিলে যাওয়া। সেটাকে সেলিব্রেট করা। এসব তরুণ-তরুণীর চিন্তা-ভাবনা, জীবন-যাপন আর ওদের পরিবারের সম্পর্ক, কিছু সুখ-দুঃখের মুহূর্ত নিয়েই গড়ে উঠেছে নাটক ‘চলো হারিয়ে যাই’। আগামীকাল থেকে এনটিভিতে শুরু হচ্ছে নতুন এ ধারাবাহিক নাটকটি।
এটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে। সাইফুল ইসলাম মাননুর রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, আজিজুল হাকিম, শামস সুমন, কুমকুম হাসান, আহসান নাসিম, আরজুমান আরা বকুল, মিশু সাব্বির, আমিন আজাদ, নাইম, রাজিব সালেহীন, মাসিয়াত প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫