Skip to content

১ সেপ্টেম্বর থেকে সংসদের তৃতীয় অধিবেশন শুরু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আগামী ১ সেপ্টেম্বর থেকে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে । ওইদিন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তবে অধিবেশন কতদিন চলবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। শুরুর দিন বিকেল চারটায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।
এর আগে দশম সংসদের প্রথম বাজেট অধিবেশন শেষ হয় ৩ জুলাই। এটি গত ৩ জুন শুরু হয়েছিল। এবারই প্রথম বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে বাজেট পাশ করলো কোনো সরকার। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। দেশের ইতিহাসে এ সংসদে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসেন জাতীয় পার্টি।
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অধিবেশন হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট সরকারের তৃতীয় অধিবেশন। নানা কারণে এটি হবে খুব গুরুত্বপূর্ণ অধিবেশন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫