বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহার সময়ে মহাসড়কের পাশে কোনো কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। কারণ পশুর হাটের কারণে যানজটের সৃষ্টি হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় চার লেনের কাজ তদারকি করতে এসে সোমবার দুপুরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবার সমন্বিত টিমওয়ার্কের কারণে ঈদুল ফিতরের সময়ে যানজট কিছুটা কম হয়েছে। এজন্য পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিক ও প্রশাসনসহ সবার ভূমিকা রয়েছে। ঈদুল ফিতরে ৮০ ভাগ সফল হয়েছে। আগামী ঈদে আরও ১০ ভাগ সমস্যার সমাধান হবে। ১০০ ভাগ সমস্যার সমাধান করা কারও পক্ষে সম্ভব নয়।
মন্ত্রী বলেন, গাড়ির চালক যেমন বেপরোয়া, পথচারীরাও বেপরোয়া। এসব যানজটের একটি বড় কারণ। শুধু ফ্লাইওভার করলেই চিরতরে যানজট কমানো যাবে না। জনগনকে আরও সচেতন হতে হবে।
তিনি জানান, আগামী জানুয়ারী মাসে কাঁচপুর, মেঘানা ও মেঘনা গৌমতী দ্বিতীয় সেতুর কাজ শুরু হবে জাইকার সহায়তায়। এ ছাড়া সৌদি আরবের সহযোগিতায় অচিরেই শীতলক্ষ্যা সেতুর কাজ শুরু হবে।
এ সময় মন্ত্রী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ও গণপরিবহনে স্টিকার লাগান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রীর বিষয়ে তিনি বলেন, আমি মন্ত্রী হয়ে আরেক মন্ত্রীর ব্যাপারে কথা বলা সমীচীন হবে না। যেহেতু প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছেন, তিনি তার কাছে জবাব চাইতে পারেন।
যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুছা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন, জেলা সওজের নির্বাহী প্রকৌশলী রোশনি এ ফাতেমা।
“সড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না”
আপডেট :August 12, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
