বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সম্প্রতি চীনে প্রদর্শিত হয়েছে ভিন্ন ধরণের এক বিকিনি, যা সোনা দিয়ে তৈরি। আর এর দাম এক লাখ পাউন্ড (এক কোটি ৩০ লাখ টাকা প্রায়)।
চীনের জিয়াংসু প্রদেশের নানজিংয়ে সোনার ওপর থিম নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়। সেখানেই শো-স্টপার হিসাবে সোনার বিকিনি পরিহিতা মডেলকে দেখে সবার তাক লেগে যায়। এর আগে সোনার গয়না, বেল্ট ইত্যাদির প্রদর্শনী চলে।
খুব সুক্ষ্ম হাতের কাজ করা বিকিনিটি ছোট-ছোট সোনার তার দিয়ে তৈরি করা হয়েছে। স্ট্র্যাপ হিসাবে রয়েছে সোনার চেইন। পুরোটাই হস্তশিল্পের অদ্ভুত নিদর্শন।
