Skip to content

গার্লফ্রেন্ডকে ‘চোখ মারায়’ সাংবাদিককে চড় ম্যারাডোনার

স্পোর্টস ডেস্ক ॥ ফের বিতর্কে আর্জেন্টিনার প্রাক্তন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। প্রাক্তন গার্লফ্রেন্ডের সঙ্গে অসভ্যতা করার অভিযোগে সাংবাদিকে চড় মারলেন ম্যারাডোনা। ছেলে দিয়েগো ফার্নান্দোর ও তার মা ভেরোনিকা ওজেদার সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন ম্যারাডোনা।
এর পরই আর্জেন্টিনার সাংবাদিকরা ম্যারাডোনাকে প্রশ্ন করতে ছুটে যান। বেশ কিছু অপ্রিয় প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারাতে শুরু করেন কিংবদন্তি এই ফুটবলার। প্রশ্নের মাঝেই গাড়ির কাঁচ বন্ধ করে দিতে থাকেন। এরপরই হঠাৎ ম্যারাডোনা অভিযোগ করেন এক সাংবাদিক তার ছেলের মা তথা প্রাক্তন গার্লফ্রেন্ডকে চোখ মেরেছেন। এরপর গাড়ি থেকে নেমে এসে সটান সেই সাংবাদিককে চড় মারেন ম্যারাডোনা। ম্যারাডোনা চেঁচিয়ে বলতে থাকেন, “আমি যদি আপনার সঙ্গে ঝামেলা না করি তাহলে আপনি কেন আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা করবেন?”
ভিডিওতে ধরা পড়েও সব কিছু। ক মাস আগে ভেরোনিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার।
যেভাবে ম্যারাডোনা ওই সাংবাদিককে চড় মারলেন তাতে একটা কথা নিশ্চিত আর কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে এমন ব্যবহার করবেন না। যদিও সেই সাংবাদিক বলছেন, তিনি খারাপ কিছুই করেননি ভেরোনিকার সঙ্গে।
সাংবাদিকদের সঙ্গে ম্যারাডোনার সম্পর্কের তিক্ততা নতুন কিছু নয়। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তীর কাছে সংবাদমাধ্যমের কর্মীরা রীতিমতো চক্ষুশূলের বিষয়। অতীতে সাংবাদিকদের দিকে এয়ারগান তাক করতেও পিছপা হননি তিনি। ভেরোনিকা ও তার ছেলে নিয়ে এর আগেও সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন ম্যারাডোনা। রাগের বহিঃপ্রকাশ হিসেবে লাথি চালিয়েছেন। আবার গত বছর মে মাসে আরেক বান্ধবী ওলিভাকে সঙ্গে নিয়ে দুবাই থেকে বুয়েনস আয়ার্স ফেরার সময় বিমানবন্দর থেকেই ম্যারাডোনার পিছু নিয়েছিলেন আলোকচিত্রীরা। কিছুদূর যাওয়ার পর রীতিমতো রাগে ফেটে পড়েন ম্যারাডোনা। গাড়ি থেকে নেমে পাথর ছুঁড়ে মেরেছিলেন সাংবাদিকদের লক্ষ্য করে। এবার সেই তালিকায় যোগ হলো চপেটাঘাতও

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫