Skip to content

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯১.৪৬

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ এ বছর পাসের হার সবচেয়ে বেশি মাদরাসা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি বোর্ড। এবার মাদ্রাসা বোর্ডে ৯১ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৫ দশমিক ০৩ শতাংশ। গতবার মাদরাসা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ৭৭ শতাংশ, আর কারিগরি বোর্ডে ৮৪ দশমিক ৩২ শতাংশ।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পায় ৬১ হাজার ১৬২ জন। সে তুলনায় এবার জিপিএ-৫ ও পাসের হার কমেছে।
এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে এবার মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫