Skip to content

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চগ চযড়ঃড় ০৬ভরহধষ: টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বঙ্গবন্ধুর ৩৯-তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে বঙ্গবন্ধুকন্যা অশ্রুসিক্ত নয়নে কিছু সময় বাবার মাজারের সামনে নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধু ভবনে অবস্থান করেন ও সেখান থেকে মিলাদ মাহফিলে অংশ নেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদরে স্পিকার শিরিন শারমীন চৌধুরী ও পরে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্য ও গবেষণা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. খায়রুল আলম খান, মুহাম্মদ ফারুক খান এমপি, বাহাউদ্দিন নাসিম এমপি, জাহাঙ্গির কবির নানক এমপি, রোকসানা ইয়াছমিন ছুটি এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, বাবেল গোলন্দাজ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির প্রমুখ নেতারা।

পরে স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকালে বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু ভবনে বসে মিলাদ মাহফিলে অংশ নেন।

বেলা সোয়া ১১ টায় প্রধানমন্ত্রী মাজার কমপ্লেক্স ত্যাগ করার পরে সর্ব সাধারণের জন্য খুলে দেয়া হয়। এ সময় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বঙ্গবন্ধু ভক্তরা ফুলেল শ্রদ্ধা জানিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করেন। ফুলে ফুলে ভরে যায় মাজার।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা। মাজার কমপ্লেক্সের প্রধান ফটকসহ তিনটি ফটকেই বসানো হয় নিরাপত্তা বেষ্টনি। প্রতিটি ফটকেই ব্যাপক তল্লাশী চালানোর পর আমন্ত্রিতদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। এ সময় এসএসএফ, র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স নিরাপত্তার চাদরে ঢেকে দেয়।

এদিকে টুঙ্গিপাড়ায় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমেরিকা ও কানাডা দ্বৈত নীতি অবলম্বন করছে। এ কারণে খুনীদের এতদিন দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫