Skip to content

গাড়িচোর ও ছিনতাই চক্রের সন্দেহভাজন প্রধানসহ আটক ৭

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সংঘবদ্ধ গাড়িচোর ও ছিনতাই চক্রের সন্দেহভাজন প্রধানসহ সাতজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানী ও সিলেটে থেকে তাঁদের আটক করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ দাবি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব সদর দপ্তরে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
র‌্যাবের দাবি, আটক হওয়া প্রধান সন্দেহভাজন ব্যক্তির নাম আবদুল আলিম। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে সাতটি গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর আগেও একই অপরাধে তাঁরা ধরা পড়েছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫