Skip to content

শাহজালালে বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৪ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মালয়েশিয়া থেকে এমএইচ ১৯৭ নম্বর ফ্লাইটে আসা সুশঙ্ক (২৭) নামের এক যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।
সুশঙ্কর বাড়ি রাজধানীর নবাবগঞ্জে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোনা কেনার উদ্দেশ্যে অবৈধভাবে রিয়াল, দেরহাম, সিঙ্গাপুরি ডলারসহ ৩৪ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন তিনি।
বিমানবন্দরের সহকারী কাস্টমস কমিশনার উম্মে নাহিদা রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫