স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যারা এক সময় বঙ্গবন্ধুকে হত্যার পর বলেছিলেন, কবর না দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া উচিত। সেই সকল ব্যক্তিদের নিয়েই ঘর-সংসার ও মন্ত্রিত্ব চালাচ্ছেন শেখ হাসিনা। আজ রবিবার দুপুরে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত প্রকৌশলী এল কে সিদ্দিকী স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, বর্তমান দখলদারি সরকার দেশের সব অর্জন অন্ধকার গহ্বরে ফেলে দিয়ে দেশকে একদলীয় শাসনব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে।
ফখরুল বলেন, আজ যেখানে দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেই বিষয়টিকে জনগণের দৃষ্টি থেকে আড়াল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, এল কে সিদ্দিকীর মতো আদর্শবান নেতৃত্বের অভাবে আজ দেশের রাজনীতি দুর্বৃত্তদের হাতে চলে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি প্রকৌশলী আ ন ম আক্তার হোসেন।
বঙ্গবন্ধুর লাশ সমুদ্রে ফেলতে বলেছিলেন ইনু: ফখরুল
আপডেট :August 18, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
