Skip to content

বন্ধুদের ভিডিও লিংকের মাধ্যমে ছড়াচ্ছে ফেসবুকে নতুন ভাইরাস!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ফেসবুকের এই নতুন ভাইরাস আসে বন্ধুদের মাধ্যমে। বন্ধুরা ইনবক্সে আপনাকে একটি ভিডিও লিংক পাঠাবে যেখানে আপনার বিষয়ে লোভনীয় কিছু লেখা থাকবে। যা দেখে আপনি ওই লিংকে ক্লিক করবেন এবং ভাইরাস আপনার একাউন্টে প্রবেশ করে আপনাকে ভিক্টিম বানিয়ে দিবে।

মূলত এই ছড়িয়ে পড়া লিংক দিয়ে এক বন্ধু থেকে অন্য বন্ধুর কাছে এই ভাইরাস ছড়াচ্ছে এবং ফেসবুকে ইমেজ নষ্ট হচ্ছে। কি থাকে এই ভাইরাস লিংকে? ‘হেই নাউ আই ওয়াচ ইয়োর ভিডিও ফান-মেটিনটু ডটকম’ নামের একটি লিংক আপনাকে আপনার কোনো বন্ধু থেকে ম্যাসেজ আসবে। আসলে আপনার সেই বন্ধুটিও আপনার মত কোনো বন্ধুর কাছ থেকে এই লিংক পেয়ে তাতে ক্লিক করেই এমন বিপদে পড়েছে। আপনিও সেই লিংকে ক্লিক করলে এই ভাইরাসের কবলে পড়বেন। এতে ফানি বা এজাতীয় কথা থাকায় অনেকেই না বুঝে ক্লিক দিচ্ছে এবং ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
এদিকে বিশ্লেষকরা জানিয়েছেন এই ভিডিও লিংক সবার কাছ থেকে আসেনা, যারা এসব লিংকে ক্লিক দিবেন তাদের কাছ থেকে সব সময় চ্যাট হয় এমন খুব কাছের বন্ধুদের কাছেই যায় এই লিংক ফলে যেই পাঠায় খুব কাছের বন্ধু হওয়া সবাই আবার চেইন প্রক্রিয়াতে একে অপরের কাছে চলে যায় ম্যাসেজ লিংকটি।
ভাইরাসটি যেভাবে দূর করবেন জেনে নিন-
এটি একবার আপনাকে আক্রমণ করলে নিয়মিত আপনার আইডি থেকে বন্ধুদের ম্যাসেজ পাঠাতে থাকবে। আপনি এই ভাইরাস দূর করতে ব্রাউজার আনইন্সটল করতে হবেনা শুধু ব্রাউজারের কুকিজ, চেজ, টেম্পরারি ফাইল, মুছে দিলেই কাজ হবে। আর আপনি যদি এই ভাইরাস দূর করতে কুকিজ বা ব্রাউজার হিস্ট্রি ডিলিট করতে না চান তবে ট্রেন্ড মাইক্রো অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটার স্ক্যান করেও এই ভাইরাস দূর করা যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫