Skip to content

গাজায় ফের ইসরায়েলি হামলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ গাজায় ফের ইসরায়েলি হামলা শয়ু২ময৩ষঢাকা: গাজায় মঙ্গলবার এক দিনের যুদ্ধবিরতির মধ্যেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েল বলছে, গাজার ইসলামি সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে কায়রো বৈঠক থেকে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা যাচ্ছে।

তেল আবিবের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে ছোড়া একাধিক রকেট ইসরায়েলের বীরসেবা ও নেতিভট এলাকায় আঘাত হেনেছে। ইসরায়েলও গাজায় ‘সন্ত্রাসীদের’ আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।এই হামলায় হামাসের সামরিক শাখার কমান্ডার মোহাম্মেদ দেইফের স্ত্রী ও সন্তান নিহত হয়েছে।ইসরায়েল বলছে, মঙ্গলবার গাজা থেকে প্রায় ৫০টি রকেট হামলা চালান হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে গাজায় পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর মিশরের রাজধানী কায়রোয় চলা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছ্ড়াাই শেষ হয়েছে। তবে মেয়াদ শেষে হয়ে আসা য্দ্ধুবিরতি মঙ্গলবারও অব্যাহত রাখার পক্ষে একমত হয়েছিল তারা।
কিন্তু প্রতিশ্রুত সময়সীমা শেষ হওয়ার সাত ঘণ্টা আগেই যুদ্ধে ফিরে যায় দুই পক্ষ। তবে রকেট হামলা চালানোর বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫