বাংলাভূমি২৪ ডেস্ক ॥ লেইস ফিতা লেইস, চুড়ি ফিতা, রঙিন ফিতা…’- এই গান সজলের মুখে। কোনো কনসার্টে নয়, ফেরিওয়ালা চরিত্রে অভিনয় করছেন তিনি। এবারই প্রথম তাকে এমন বেশে দেখা যাবে।
নাটকের নামও ‘ফেরিওয়ালা’। লিখেছেন খলিলুর রহমান ও পরিচালনা করেছেন মাইনুল ইসলাম খোকন। রাজধানীর উত্তরায় এর চিত্রায়ন চলছে। নাটকটিতে সজলের সহশিল্পী জাকিয়া বারী মম। আগামী কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ফেরিওয়ালা’।
নাটকটি নিয়ে সজল বলেন, ‘আমি সবসময়ই ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চাই। এবারই প্রথম ফেরিওয়ালা চরিত্রে কাজ করছি। আমার চরিত্রের নাম সাজু। রোমান্টিক ধাঁচের নাটকটির গল্প দর্শককে একঘেঁয়েমি লাগবে না।’
ফেরিওয়ালা সজল
আপডেট :August 20, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
