Skip to content

গাজীপুরে এমপি রহমত আলীর পুত্র দুর্জয় ভারপ্রাপ্ত সংসদ সদস্যের দায়িত্ব পালন!

স্টাফ রিপোর্টার ॥ গত ১৭ আগস্ট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া চৌরাস্তা এলাকায় রাজেন্দ্রপুর-প্রহলাদপুর ভায়া লোহাগাছিয়া সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করেন গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের এমপি রহমত আলীর পুত্র দুর্জয়। তথাকথিত খুনী মোশতাকের সহচর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. রহমত আলী এমপি বিগত এক মাস যাবত আমেরিকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন তারই পুত্র দুর্জয়। এ সময় তিনি মাননীয় সংসদ সদস্যের স্টিকার লাগানো পাজেরো জীপ (ঢাকা মেট্রো -ঘ-১৩-৪৫১৬) নিয়ে রাজেন্দ্রপুর-প্রহলাদপুর ভায়া লোহাগাছিয়া সড়ক (চেই:৫০০০-৯৮১২ মিটার ) নির্মাণ কাজের শুভ সূচনা করেন। এ সময় ৩০-৩৫ টি মোটর সাইকেলের বহর, ৩-৪ জন পুলিশ সদস্য ও শ্রীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। যদিও নাম ফলকে আলহাজ্ব এ্যাড. মো: রহমত আলী এমপি’র নাম রয়েছে, কিন্তু ফলক উন্মোচন করেন এমপিপুত্র দুর্জয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমন কোন আইন নেই যাতে কোন সংসদ সদস্যগণ তার পদবী ও ক্ষমতা কারো নিকট হস্তান্তর করতে পারেন। কিন্তু এমপি রহমত আলী পুত্র দুর্জয়ের বেলায়ই তা ব্যতিক্রম। দৃশ্যত পিতার অনুপস্থিতিতে পুত্র দুর্জয়ই এমপি’র দায়িত্ব পালন করে যাচ্ছেন বিগত দিনগুলোতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫