বাংলাভূমি২৪ ডেস্ক ॥্ শীতলক্ষ্যা নদীর ওপর প্রায় ৩৭৭ কোটি টাকা ব্যয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। আর সবকিছু ঠিক থাকলে ২০১৫ সালের জানুয়ারি নাগাদ নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শীতলক্ষ্যা সেতুর নিমার্ণ কাজ শেষ হবে ২০১৮ সালে। আর ১২৯০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে সৌদি আরব ২৭৭ কোটি টাকা ঋণ সহায়তা দেবে। এ সেতুর জিওবি ১০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে মগবাজার ফ্লাইওভারের চলমান নির্মাণ কাজের কারণে সৃষ্ট যানজট নিরসন সংক্রান্ত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মগবাজার ফ্লাইওভারের চলমান নির্মাণকাজের সময়ে আশেপাশের এলাকায় সৃষ্ট যানজট ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে এবং রক্ষণাবেক্ষণ কাজ তদারকির জন্য ডিটিসিএ’র নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেন’কে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়ছে। এ কমিটি প্রাথমিকভাবে আগামী কোরবানি ও দূর্গাপূজা উপলক্ষে কাজ করবে এবং মগবাজার ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজ চলাকালীন পর্যন্ত কমিটির কাজ অব্যাহত থাকবে।
সভায় সড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী, সওজ’র প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খানসহ প্রশাসন ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ শুরু হবে ২০১৫ সালে: যোগাযোগমন্ত্রী
আপডেট :August 21, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
