Skip to content

পরীর হাত ধরে ফের আসছে মহুয়া সুন্দরী

বিনোদন ডেস্ক ॥ ময়মনসিংহ গীতিকার মহুয়া সুন্দরীকে আবারও দেখা যাবে রূপালী পর্দায়। আবারও মহুয়ার প্রেমে মজবে গোটা হলো। আর এবার মহুয়ার চরিত্রে দর্শকের মন মাতাবেন এরইমধ্যে দর্শকের কাছে ঢালিউডের ‘কিউট গার্ল’ খেতাব পাওয়া উঠতি নায়িকা পরী মনি। ২০১৩-১৪ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটিতে নায়ক হিসেবে থাকছেন সুমিত।

মহুয়া সুন্দরী আগেও আবির্ভূত হয়েছে রূপালী পর্দায়। ১৯৬৬ সালে আলি মনসুর নির্মাণ করেছিলেন ‘মহুয়া’। পরে ১৯৮৬ সালে শামসুদ্দিন টগর নির্মাণ করেন ‘মহুয়া সুন্দরী’। এবার ‘মহুয়া সুন্দরী’ রিমেক করছেন পরিচালক রওশন আরা নিপা।
নিপা গণমাধ্যমকে জানান, ‘মহুয়া সুন্দরী’ একটি নিখুঁত প্রেমের গল্প। এ সময়ের প্রেক্ষাপটে ফ্ল্যাশব্যাকে হাজির করা হবে মহুয়া সুন্দরীকে। যাত্রাপালার নায়িকা ‘ছবি’র মাধ্যমে তিনি দর্শককে নিয়ে যাবেন মহুয়ার কাছে। আর এ ছবি চরিত্রটিতেই থাকছেন পরী মনি। আগামী সেপ্টেম্বরেই ঢাকার নবাবগঞ্জ এবং গাজীপুরে কাপাসিয়ায় সিনেমার শ্যুটিং শুরু হবে।
তিনি বলেন, সিনেমায় ছবি থাকবে যাত্রদলের নায়িকা। যাত্রায় মহুয়া চরিত্রে অভিনয় করতে গিয়ে ছবি নিজেকে মহুয়া ভাবতে শুরু করে। অন্যদিকে যাত্রা দেখতে আসা জীবনও নিজেকে মহুয়ার প্রেমিক জমিদারবাবু ভাবতে শুরু করে। এরপর শুরু হয় স্বপ্নগাঁথা। দু’টো অবুঝ মনের প্রেমের কাব্য।
সিনেমাতে গান রয়েছে আটটি। সংগীতায়োজন করছেন অমিত ও ইমন সাহা।
‘মহুয়া সুন্দরী’ চরিত্রে পরী মনিকে বেছে নেয়ার কারণ হিসেবে নিপা গণমাধ্যমকে বলেন, গ্ল্যামারাস একটি মেয়ে খুঁজছিলাম মহুয়া চরিত্রের জন্য। পরীর মধ্যে সে গ্ল্যামারটি খুঁজে পেয়েছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫