Skip to content

সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় নয়: আইনমন্ত্রী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন,বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে বদ্ধ পরিকর। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়,তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। সরকার দুষ্ট শক্তিকে কোনো ছাড় দেবে না।সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় নয়: আইনমন্ত্রী
আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বর্তমান সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।
মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্ব সভায় আরো বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, হাজী সেলিম এমপি, সেবায়েত প্রদীপ চক্রবর্তী, প্রসিকিউটর রানা দাশগুপ্ত, কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
সভা সঞ্চালনা করেন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫