Skip to content

ঢাকায় আসছেন ডি-৮ সেক্রেটারি জেনারেল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর সেক্রেটারি জেনারেল ড. সৈয়দ আলী মোহাম্মদ মোসাভি চার দিনের সফরে ঢাকা আসছেন। আগামীকাল শনিবার তিনি ঢাকায় পৌঁছাবেন। সফরে তিনি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিভিল অ্যাভিয়েশনের শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের অষ্টম সভায় অংশ নেবেন।

এ ছাড়াও এ সময় ডি-৮-এর সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন। ড. সৈয়দ আলী মোহাম্মদ মোসাভি আগামী ২৭ আগস্ট ঢাকা ত্যাগ করবেন। ডি-৮ মূলত উন্নয়নশীল দেশ বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের একটি জোট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫