স্টাফ রিপোর্টার ॥ জেলায় আলোচিত সাত খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সিংহ প্রতীক নিয়ে তিনি পান মোট ৫২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ২০ দলের প্রার্থী ইকবাল হোসেন (আপেল) পান ১৯৫৮ ভোট। এ ছাড়া শামীম ওসমানের শ্যালক মাসুদ রানা (পদ্ম ফুল) পান ৬৮৭ ভোট। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান শনিবার বিকেল সাড়ে ৫টায় বেসরকারিভাবে সেলিনা ইসলাম বিউটিকে বিজয়ী ঘোষণা করেন। তিনি আরও জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নজরুল ইসলামের মৃত্যুর পর এই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। শনিবার সকাল থেকে এই ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদী, মৌচাক, নতুন মহল্লা, আব্দুল আলীপুল, হীরাঝিল, মুজিববাগ, মিতালী মার্কেট এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৫১৬ এবং মহিলা ভোটার আট হাজার ২১৩ জন।
প্রসঙ্গত, ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র্যা ব পরিচয়ে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে ছয়জন এবং পরের দিন একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নজরুলের স্ত্রী বিউটি জয়ী
আপডেট :August 24, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
