Skip to content

পানিবন্দি দোহার ও চরভদ্রাসনের মানুষ

উপজেলা প্রতিনিধি, দোহার (ঢাকা) ॥ ঢাকার দোহার ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলের প্রায় ৩০টি গ্রামের প্রায় ৪ সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।

পানিবন্দি দোহার ও চরভদ্রাসনের মানুষ স্থানীয়রা জানান, পানির সঙ্গে লড়াই করেই চলছে তাদের জীবন। তারা পানিবন্দি অবস্থায় থাকলেও কোনো ত্রাণ পৌঁছেনি তাদের এলাকায়।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, দোহার উপজেলার ৪টি, নবাবগঞ্জের ১টি ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের প্রায় ৪ সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গত কয়েক দিনে পদ্মা নদীতে প্রায় ১০ থেকে ১৫ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। ফলে দোহারের মাহমুদপুর, নারিশা, নয়াবাড়ী ও বিলাশপুরের অনেক নতুন এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় দোহারের ২/৩টি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

সরেজমিনে পানিবন্দি এলাকায় সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যম কর্মীদের দেখে অসহায় মানুষগুলো স্পিডবোটের দিকে এগিয়ে আসে ত্রাণ পাবার আশায় ও তাদের দুঃখের কথা জানাতে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে চর ঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা বলেন, বিষয়টি নিয়ে আমি উপর মহলে যোগাযোগ করছি আশা করি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫