Skip to content

চলে গেলেন অস্কার জয়ী পরিচালক রিচার্ড অ্যাটেনবরো

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন অস্কার জয়ী ব্রিটিশ অভিনেতা ও পরিচালক রিচার্ড অ্যাটেনবরো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

রোববার দুপুরে (স্থানীয় সময়) তিনি মারা যান।

জানা যায়, তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

দীর্ঘ ৬ দশক ধরে তিনি অভিনয় ও পরিচালনার সঙ্গে যুক্ত। তবে তিনি মূলত খ্যাতি অর্জন করেন পরিচালক ও প্রযোজক হিসেবে। ১৯৮২ সালে ‘গান্ধী’ চলচ্চিত্রর মাধ্যমে। এ চলচ্চিত্রটি তাকে অস্কার এনে দেয়।

রিচার্ড অ্যাটেনবরোর জন্ম ১৯২৩ সালে। মাত্র ১২ বছর বয়সে ‘দা মাউসট্র্যাপ’ নাটকের মধ্য দিয়ে তার অভিনয় সূত্রপাত।

এর ঠিক ৬ বছর পর তিনি শুরু করেন পেশাগতভাবে নাট্যজীবন। এরপর ১৯৪২ সালের শুরুর দিকে ‘ইন হুইচ উই সার্ভ’ সিনেমায় মধ্য দিয়ে রূপালী জগতে প্রবেশ করেন রিচার্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫