Skip to content

গ্যাংস্টার আতঙ্কে শাহরুখ

বিনোদন ডেস্ক ॥ গ্যাংস্টার আতঙ্কে ভুগছেন বলিউড কিং শাহরুখ খান। গ্যাংস্টার রবি পূজারি সোমবার শাহরুখের সঙ্গে অবৈধভাবে সাক্ষাত করতে চাইলে তার এই নিরাপত্তাজনিত আতঙ্ক তৈরি হয়।

অবশ্য বলিউড কিং এর এই নিরাপত্তা হুমকি তৈরি হয় শনিবার রাতে।

সে রাতে শাহরুখের ব্যবসায়ী বন্ধু ও নতুন সিনেমার নির্বাহী প্রযোজক আলী মোরানিকে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শাহরুখ খানের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ এর আন্তর্জাতিক মুক্তি চান আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি।

শনিবার রাতে তিনটি মোটরসাইকেলে চড়ে একদল ‘সন্ত্রাসী’ মোরানির বাংলোর সামনে চার রাউন্ড গুলিও চালায়।

এরপর শাহরুখের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন পূজারি।

এমন পরিস্থিতিতে কিং খানের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫