Skip to content

অ্যাটলেটিকো কোচ সিমিওনির বিরুদ্ধে ৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ম্যাচ অফিসিয়ালের সঙ্গে অসদাচরণের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনিকে আট ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
স্প্যানিশ সুপারকোপার দ্বিতীয় লেগে ফোর্থ অফিসিয়ালের মাথায় আঘাত করার কারণে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ ছাড়া অফিসিয়ালের সঙ্গে বাজে আচরণ ও সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে আরো দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি লাল কার্ড পাওয়ায় এক ম্যাচ এবং লাল কার্ড দেখার পরও মাঠ না ছাড়ায় আরো এক ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সিমিওনিকে।
নিষেধাজ্ঞায় থাকাকালীন সিমিওনির জায়গায় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জার্মান বুর্গোস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫