বাংলাভূমি২৪ ডেস্ক॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের একপক্ষ এ সময় সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমেদের গাড়ি ভাঙচুর করে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অনুষ্ঠানে আসলে তাকে স্বাগত জানায় ছাত্রলীগ। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনের অনুসারীরা যোগাযোগমন্ত্রী স্বাগত জানাতে আসলে তাদের ধাওয়া করে বিএস গ্রুপ নামে পরিচিত ছাত্রলীগের একটি অংশ। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে মামুনের অনুসারীরা ধাওয়া খেয়ে বিশ্ববিদ্যালয়ের রেলগেইট গাড়ি অবরোধ করে। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের গাড়ি ভাঙচুর করে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, একজন ছাত্রকে দিয়ে আসার জন্য সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমেদের গাড়িটি রেলগেইট এলাকায় গেলে কিছু দুর্বৃত্ত হামলা করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলা করা হতে পারে বলে জানান তিনি।
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
আপডেট :August 26, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
