Skip to content

প্রতিশোধমূলক হামলায় বাগদাদে নিহত ১৫

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বাগদাদে জোড়া বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
উভয় বিস্ফোরণই ঘটানো হয় বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকা লক্ষ্য করে। ধারণা করা হচ্ছে গত শুক্রবার সুন্নি মসজিদে শিয়া ডেথ স্কোয়াডের চালানো হামলায় ৮৩ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়।
মঙ্গলবারের প্রথম হামলায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয় বাগদাদের শিয়া অধ্যুষিত জিদিদাহ এলাকা। নিহত হন সাতজন। আহত হন আরও ২০ জন।
দ্বিতীয় বিস্ফোরণেরও লক্ষ্য ছিলো রাজধানীর শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় আল-দোরা এলাকায়। এখানে বিস্ফোরণে নিহত হন কমপক্ষে চারজন।
সর্বশেষ এই প্রাণহানির মধ্য দিয়ে ইরাকে গত ২৪ ঘণ্টায় সহিংসতায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েচে ৭৮ জনে।
ইরাকে মার্কিন আগ্রাসনে সাদ্দাম সরকারের পতনের পর থেকেই দেশটিতে মাথা চাড়া দিয়ে ওঠে শিয়া-সুন্নি গোষ্ঠীগত বিভাজন। সম্প্রতি চরমপন্থি সুন্নি সংগঠন আএএসআইএসের উত্থানের মধ্য দিয়ে পরিস্থিতির চরম আকার লাভ করে।
গত শুক্রবার দিয়ালা প্রদেশে একটি সুন্নি মসজিদে হামলা চালিয়ে ৮৩ জন সাধারণ মুসল্লিকে হত্যা করে ডেথ স্কোয়াড হিসেবে খ্যাত কুখ্যাত শিয়া মিলিশিয়ারা।
এর জবাবে গত শনিবার থেকেই শিয়া অধ্যুষিত এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে সুন্নি চরমপন্থিরা।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫