Skip to content

“ছাত্রলীগ নয়, মূল সমস্যা আওয়ামী লীগে”

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ছাত্রলীগ নয়, তার অপকর্মের মূল সমস্যা আসলে আওয়ামী লীগে।’
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সন্ধায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন।
মান্না বলেন, ‘প্রতিদিন পত্রিকা খুললেই, দেখতে পাই ছাত্রলীগ একটা না একটা অপকর্মের সঙ্গে যুক্ত। ছাত্রলীগের অকর্মের জন্য তারা একা দায়ী না। ছাত্রলীগের যে সমস্যা তা আসলে তাদের সমস্যা নয়। এটা হল আমাদের জাতীয় রাজনীতির সমস্যা, মূল দলের সমস্যা। মূল দলে তথা আওয়ামী লীগে দুর্বিত্তায়ন ঘটেছে। আওয়ামী লীগে রাজনীতির মানে অপরাজনীতি চলছে।’
আওয়ামী লীগের সাবেক এই নেতা বলেন, ‘গত সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমার সরকারে একজন দুর্নীতিবাজও নেই। কিন্তু সেই সরকারের দুইজন মন্ত্রীর নামে দুর্নীতি দমন কমিশন মামলা করলেন। এ বিষয়ে তিনি কি বলবেন?’
আয়োজক সংগঠনের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সময়ে ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রলীগের নেতা নূরুল ফজল বুলবুল, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, নূরুল আলম, মোস্তফা মনোয়ার মন্টু, মাহমুদুর রহমান মান্না, এম. এ রশিদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫