Skip to content

আজ সারাদেশে ছাত্রসেনার অর্ধদিবস হরতাল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা আজ রবিবার সারা দেশে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। চ্যানেল আই এর টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ হরতাল আহবান করা হয়েছে।
শনিবার বেলা তিনটায় রাজধানীর ফকিরেরপুলের কালভার্ট সড়কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম চিশতী এ কর্মসূচির ঘোষণা দেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মতিন) হরতালে সমর্থন জানিয়েছে। মাওলানা নুরুল ইসলাম ফারুকী ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলমী ফ্রন্টের কেন্দ্রীয় অর্থসচিব এম এ মতিন, সহ-অর্থসচিব আবদুল হাকিম, ইসলমী ছাত্রসেনার যুগ্ম সাধারণ সম্পাদক এম জে সিদ্দিকী প্রমুখ।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫