Skip to content

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

কাপাসিয়া প্রতিনিধি ॥ কাপাসিয়ায় ফকির মজনু শাহ সেতুর পূর্বপাশে টোলপ্লাজার সামনে দাঁড়ানো একটি ট্রাকে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ইয়াকুব আলী (৩৫) এবং সুলতান মিয়া (৩৩)।

ইয়াকুব ময়মনসিংহের ত্রিশালের খোরশেদ মণ্ডলের ছেলে এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন কর্মচারী। এছাড়া সুলতান কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি শ্রীপুর থানায় রাইটার হিসেবে কাজ করতেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ফকির মজনু শাহ সেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজার সামনে তুলাভর্তি একটি ট্রাক দাঁড়িয়েছিলো। দুই মোটরসাইকেল আরোহী কাপাসিয়া থেকে রায়েদ যাচ্ছিলেন। ব্রিজ পার হয়ে টোলপ্লাজা অতিক্রমের সময় ট্রাকের পিছনে লেগে যায়। এতে ছিটকে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

কাপাসিয়া থানা পুলিশ ট্রাকটি আটক করেছে। লাশ দুটি ঘটনাস্থলেই আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫