বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা ভর্তি প্রক্রিয়ায় প্রশাসনিক স্বেচ্ছাচার ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন।
মঙ্গলবার বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করে এর প্রতিবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের নতুন কলার শিক্ষক লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ভিসি কোটা ও পোষ্য কোটার বিশেষ সুবিধা বাতিলের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এ বছর কর্মচারীদের আন্দোলনে কলা ও সমাজবিজ্ঞান অনুষদে বিষয়ভিত্তিক যোগ্যতা শিথিল করার কারণে ভর্তি পরীক্ষা আইনি ঝামেলায় পড়তে পারে।
এ বিষয়টিকে তারা বৈষম্য ও দুর্নীতি বলে অভিহিত করেন।
শিক্ষকরা পোষ্য কোটাকে নীতিমালার আওতায় এনে এটাকে প্রতিযোগিতামূলক করার দাবি জানান। তারা ভিসি কোটা, যা বাংলাদেশে শুধু এই বিশ্ববিদ্যালয়ে আছে, তা বাতিল করে ক্ষমতার অপব্যবহার বন্ধ করারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘খেলোয়াড় ও সংস্কৃতি কোটায় দুর্নীতির কারণে প্রকৃত খেলোয়াড় ও শিল্পীরা সুযোগ পাচ্ছেন না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, অধ্যাপক সীমা হক, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহযোগী অধ্যাপক আনোয়ারুল্লাহ, সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক পারভীন জলি প্রমুখ।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক
জাবিতে ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ
আপডেট :September 3, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
