বিনোদন ডেস্ক ॥ : টেলিভিশন চ্যানেলের বিপণন বিভাগের কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশনের (ইমা) বিজয় উৎসব মঙ্গলবার অনুষ্ঠিত হবে। রাজধানীর কারওয়ান বাজারের সামারাই কনভেনশন সেন্টারে মঙ্গলবার রাত ৮টায় আয়োজিত এই অনুষ্ঠানে গান গাইবেন এফ এ সুমন।
এই প্রসঙ্গে ইমা’র নির্বাহী পরিষদের সদস্য এবং চ্যানেল ফাইভের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গত শনিবার ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশনের (ইমা) প্রথম কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন এফ এ সুমন, বেলাল খান, আর কে জুয়েল, ফরহাদ, ইরফান বাবুসহ আরও অনেকে। এ ছাড়াও থাকছে ডিজে পার্টি, র্যাফেল ড্র।’
তিনি আরও বলেন, ‘গত ১২ বছর ধরে এরকম একটি সংগঠনের পরিকল্পনা চলছিল। অবশেষে আলোর মুখ দেখল। ইমা’র সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির হেড অব মার্কেটিং রঞ্জন কুমার সাহা, সহ-সভাপতি হিসেবে গাজী টিভির হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক হিসেবে বৈশাখী টিভির বিজিএম (মার্কেটিং) আনিসুর রহমান তারেক।’
ইমার বিজয় উৎসবে গাইবেন এফ এ সুমন ও বেলাল খান
আপডেট :September 3, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
