Skip to content

বাংলাদেশে বিনিয়োগে জাপানিদের উৎসাহিত করা হবে: শিনজো

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে বিনিয়োগে জাপানি উদ্যোক্তাদের উৎসাহিত করবে দেশটির সরকার।
গত শনিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ-জাপান বিজনেস ফোরাম’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ কথা জানান।
শিনজো অ্যাবে বলেন, বাংলাদেশ সরকার জাপানি বিনিয়োগকারীদের জন্য যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছে আমি তাকে স্বাগত জানাই।
তিনি বলেন, বিগ-বি (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) এর প্রেক্ষিতে জাপানের জন্য এই দেশের ভূ-রাজনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ গন্তব্য।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে। এদেশে বিনিয়োগের ব্যাপারে উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে।
শিনজো অ্যাবে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় আগামী চার-পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে ছয় বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দেওয়া হয়। ইতিমধ্যে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাব যেন এদেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করা হয়।’
জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো), বিনিয়োগ বোর্ড ও এফবিসিসিআই আয়োজিত সেমিনারে আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান একে সামাদ প্রমুখ।
শনিবার দুপুরে দুই দিনের সফরে জাপানের একটি বিশেষ বিমানে সস্ত্রীক বাংলাদেশ সফরে আসেন শিনজো অ্যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫