Skip to content

সাংসদ এনামূল হককে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামূল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।
দুদকের উপপরিচালক রতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে এনামূল হকের দেওয়া হলফনামার সূত্র ধরে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
তিনি ছাড়াও আরো ছয় প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্যের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
ইতিমধ্যে একই অভিযোগে প্রাক্তন গণ পূর্তমন্ত্রী এম এ মান্নান, প্রাক্তন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মাহবুবুর রহমান, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করেছে দুদক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫