বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকেশ্বরীতে আজ সন্ধ্যায় জ্বলবে হাজার প্রদীপ ফরধিষর ১১৫ধঢাকা: আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সন্ধ্যায় দীপাবলি অনুষ্টানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়স্বজনের আত্মার শান্তি কামনা করবেন। স্বামী-সন্তান ও স্বজনরা যাতে সুষ্ঠু ও সুন্দর থাকতে পারে সেই কল্যাণ কামনায় শ্রীশ্রী শ্যামা মায়ের কাছে প্রার্থনার আয়োজন করা হবে।
দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে রাজধানীতে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান ঢাকেশ্বরী মন্দিরে সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলন করা হবে। এরপর ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
শ্যামাপূজা বা কালীপূজা হিন্দু দেবী কালীর পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি উৎসব। প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। কার্ত্তিক মাসের অমাবস্যার তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয়।
এছাড়া রাজধানীর ৮৪ বনগ্রাম রোডে অবস্থিত ঢাকার প্রচীনতম রাধা-গোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, জয়কালী মন্দির রোডের রাম-সীতা মন্দির ঠাটারীবাজার শিবমন্দির, সূত্রাপুরের গৌতমমন্দির, রামকৃষ্ণ মিশন, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, উত্তর মৈশুণ্ডী মহাপ্রভুর আখড়াসহ সারা দেশে শ্যামাপূজা পালিত হবে
পোস্তগোলা মহাশ্মশান কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষ, রাধা-গোবিন্দ জিউ ঠাকুর মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় হিন্দু মৈত্রী পরিষদের সভাপতি অরুণ সরকার রানা এক যুক্ত বিবৃতিতে দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকেশ্বরীতে আজ সন্ধ্যায় জ্বলবে হাজার প্রদীপ
আপডেট :October 23, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
