Skip to content

বেশি সুন্দর হতে গিয়ে তরুণীর মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সুন্দর মুখের জয়জয়কার সর্বত্র। তাই সবাই চায় সুন্দর থাকতে, সুন্দর হতে। হতে চায় চিরযৌবনা। বাহ্যিক সৌন্দর্য্য ধরে রাখতে অনেকেই মোটা অঙ্কের টাকা দিয়ে প্লাস্টিক সার্জারি করান। বৃটেনের ২৩ বছর বয়সী এক তরুণীও তা-ই চেয়েছিলেন। কিন্তু সুন্দর আর হওয়া হলো না ওই তরুণীর। প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে থাইল্যান্ডে মৃত্যু হয়েছে তার। চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে চিকিৎসককে।
প্লাস্টিক সার্জারির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। টাকা থাকলে আর উন্নত চিকিৎসার নিশ্চয়তা পেলে সার্জারি করিয়ে চেহারা বা শরীরের কোনো কোনো অংশে পরিবর্তন এনে নিজেকে আরো সুন্দর, আরো আকর্ষণীয় করে তুলতে চান অনেকেই। বৃটেনে এই প্রবণতা খুব বেশি। বৃহস্পতিবার থাইল্যান্ডে মারা যাওয়া তরুণীটিও বৃটেনের নাগরিক।
নিজ দেশের চিকিৎসকের কাছে না গিয়ে শরীরের মেদ কমানোর জন্য ২৩ বছরের তরুণীটি গিয়েছিলেন থাইল্যান্ডে। কম খরচে ভালো চিকিৎসার জন্য এশিয়ার এই দেশটির সুনাম আছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরের লাট ফারো জেলার এক ক্লিনিকে যান ওই তরুণীটি।
গত ১৪ অক্টোবর ‘লিপোসাকশন’ করিয়ে খুশি মনেই ফিরেছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখা দেয় সমস্যা। বৃহস্পতিবার তাই ফের ছুটে গিয়েছিলেন ক্লিনিকে। ডাক্তার জানান, ইনফেকশন হয়েছে। সেই রাতেই মারা যান ওই তরুণী। প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনও করিয়েছিলেন প্লাস্টিক সার্জারি। নাকটিকে ঠিকঠাক করেছিলেন ডাক্তারকে দিয়ে। কিন্তু নাকের ক্ষতটা শেষ পর্যন্ত সারাতে পারেননি।
এদিকে তরুণীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসককে। অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের জেল হতে পারে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫