Skip to content

মোশাররফের জামিন স্থগিতাদেশের শুনানি বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অর্থপাচার মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশের স্থগিতাদেশের উপর শুনানি আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ সোমবার ওই দিন ধার্য করেন।

এর আগে, বিদেশে অর্থপাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন মোশাররফ হোসেন। হাইকোর্টের আদেশকে দুদক স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আপিল বিভাগের কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে আজ আপিল বিভাগে শুনানি শেষে ওই স্থগিতাদেশের উপর আগামী ৩০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

আদালতে মোশাররফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

খুরশিদ আলম খান শুনানির নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫