Skip to content

তাইজুলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক ॥ প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে আট উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তাইজুল ইসলাম।

সোমবার ঢাকা টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ত্রাস হিসেবে দেখা দিয়েছিলেন তাইজুল। সফরকারী দলটির টপ অর্ডারে ভুসি সিবান্দাকে দিয়ে উইকেট নেয়া শুরু করেছিলেন তাইজুল, থেমেছেন তাফাদজাওয়া কামানগোজির উইকেট নিয়ে। ১৬.৫ ওভার বল করে ৩৯ রানে আটটি উইকেট নিয়েছেন তিনি।

এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়র এক ইনিংসে সর্বোচ্চ ৭টি করে উইকেট নেয়ার নজির দেখিয়েছিলেন। অবশ্য দুই ইনিংস মিলিয়ে দশটির বেশি করে উইকেট নেয়ার নজির আছে উপরোক্ত দুজনেরই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫