Skip to content

নিজামীর রায় আজ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় আজ বুধবার ঘোষণা করা হবে। সকাল ১০টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার ঘোষিত মামলা তালিকায় রায়ের জন্য প্রথমেই রাখা হয়েছে নিজামীর মামলাটি।

এর আগে গত ২৪ জুন এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও আসামি মতিউর রহমান নিজামী অসুস্থ হয়ে পড়ায় আদালতে তার উপস্থিত হতে না পারার কারণ দেখিয়ে চতুর্থবারের মতো অপেক্ষমাণ রাখা হয় রায়।

গত বছরের ১৩ নভেম্বরও অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছিল রায়টি। সেদিন আসামিপক্ষের যুক্তি তর্ক উপস্থানের দিন ধার্য থাকলেও হরতালের কারণে না আসায় সময় আবেদন খারিজ করে মামলার কার্যক্রম শেষ করে দেন ট্রাইব্যুনাল।

এরপর ২০ নভেম্বর উভয়পক্ষের আইনজীবীদের সমাপনী বক্তব্য শেষে রায় অপেক্ষমান রাখেন আদালত।

গত ২৪ মার্চ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন আসামিপক্ষের যুক্তিতর্কের পাল্টা ও সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী।

মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তর সালে পাবনার বিভিন্ন জায়গায় হত্য, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ মোট ১৬টি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে হিন্দু সম্প্রদায়রে উপর এবং ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ কখনও তার নির্দেশে আবার কখনও তার আদেশে সংগঠিত হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেসব রায় দেন-
জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদকে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ এবং অগ্নিসংযোগের ৮টি অভিযোগের ৪টিতে মৃত্যুদণ্ড, ৩টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তিনি পলাতক। তার অনুপস্থিতিতেই এ রায় দেয়া হয়।

জামায়াতের আমির গোলাম আযমকে ৯০ বছর নিরবচ্ছিন্ন কারাদণ্ড দেয়া হয়।

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামানেরও মৃত্যুদণ্ড দেয়া হয়।

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড, আরেক নেতা আব্দুল আলীমের আমৃত্যু কারাদণ্ড।

নিউইয়র্কে অবস্থানরত জামায়াতে নেতা আশরাফুজ্জামান খানের মৃত্যুদণ্ড এবং যুক্তরাজ্যে অবস্থানরত আরেক নেতা চৌধুরী মুঈনুদ্দীনেরও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে হত্যা, গণহত্যা ও ধর্ষণের ৬টি অভিযোগ ৩টিতে ১৫ বছরের কারাদণ্ড, ২টিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১টিতে মৃত্যুদণ্ড দেয়া হয়। এখন পর্যন্ত তার রায়ই কার্যকর করা হয়েছে।

প্রসঙ্গত, দশ ট্রাক অস্ত্র মামলায় গত ৩০ জানুয়ারি ঘোষিত রায়ে মতিউর রহমান নিজামীসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫