বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দীর্ঘদিন পর একসঙ্গে একটি দ্বৈতগানে কণ্ঠ দিলেন সংগীত তারকা আরফিন রুমি ও পড়শি। সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’ ছবির জন্য গান গাইলেন তারা। ‘জিয়া রে’ শিরোনামের এ গানটির সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। লিখেছেন সুদিপ কুমার দ্বীপ। সম্প্রতি রুমির স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন পড়শি। এর আগে রুমি-পড়শি জুটির বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তা পায়। কিন্তু বিভিন্ন কারণে মধ্যে দীর্ঘ সময় একসঙ্গে কাজ করা হয়নি তাদের। ‘টার্গেট’ ছবির এ গানের মধ্য দিয়ে একসঙ্গে আবার কাজ করলেন তারা। খুব শিগগিরই গানটির দৃশ্যায়ন শুরু হবে বলেও জানিয়েছেন ছবির পরিচালক। গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘জিয়া রে’ একটি রোমান্টিক গান। গানটির কাজ বেশ সময় নিয়ে করেছি। বরাবরের মতোই পড়শি অনেক ভাল গেয়েছে। আশা করছি আমার ও পড়শির আগের গানগুলোর মতো করেই শ্রোতারা এ গানটি পছন্দ করবেন। পড়শি বলেন, রুমি ভাইয়ার সঙ্গে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গান করলাম। গানটি খুব রোমান্টিক। ব্যক্তিগতভাবে আমার মনে ধরেছে অনেক। গানটি সব শ্রেণীর শ্রোতার ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।
দীর্ঘদিন পর রুমি-পড়শি
আপডেট :October 29, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
