Skip to content

হরতালে সরব আ.লীগ

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের ডাকা দুই দফায় ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন সরব ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা। এখানে এসে তারা সমাবেশে জড়ো হয়।

সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গিয়ে দেখা গেছে, বিভিন্ন সংগঠনের নেতাদের মিছিল নিয়ে আসার চিত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোট ও মুক্তিযোদ্ধা লীগের ব্যানারে পৃথক সমাবেশ করতে দেখা গেছে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মহানগর সাধারণ সম্পাদক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

এদিকে যুবলীগের সমাবেশে উপস্থিত আছেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫