স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টি স্বর্ণের বারসহ মামুন আহমেদ (৪৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ২টায় তাকে আটক করা হয়।
বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন আর্মড পুলিশের এসপি আল-আমিন।
পুলিশ জানায়, মামুন বুধবার রাত ১২ টার সময় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এম এইচ-১৯৬ বিমানযোগে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহবশত তার দেহ তল্লাসী করে পুলিশ। এসময় তার তার কাছ থেকে ৪টি সোনার বার পাওয়া যায়। যার ওজন চারশ গ্রাম, মূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
