জেলা প্রতিনিধি, রাজশাহী ॥ রাজশাহীর দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজু আহম্মেদ (২২) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একদল র্র্দুর্বৃত্ত দুর্গাপুর উপজেলার ভবানীপুর এলাকার নিজ বাড়িতে ওই যুবককে ছুরিকাঘাত ও মাথায় গুরুতর যখম করে পালিয়ে যায়। রাত পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু আহম্মেদ ভবানীপুরের আব্দুল করিমের ছেলে। তিনি কানপাড়া ডিগ্রি কলেজের ডিগ্রি ক্লাসের ছাত্র ছিলেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, জমি নিয়ে নিহতের চাচা শহীদুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষের বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার মধ্যরাতে সন্ত্রাসীরা তার বাড়িতে বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা তাকে খোঁজ করলে ঘুম থেকে জেগে বেরিয়ে আসেন শহীদুলের ভাতিজা রাজু আহমেদ। এসময় সন্ত্রাসীরা শহীদুলকে না পেয়ে তার পেটে ছুরিকাঘাত করে। পরে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে মুমুর্ষূ অবস্থায় রাজুকে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রামেক হাসপাতালে নেয়া হয়। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায় নি।
রাজশাহীতে কলেজ ছাত্র খুন
আপডেট :October 30, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
