বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী সানা খান এবং তার প্রেমিক ইসমাইলকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। যৌন হেনস্থার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ের আম্বোলি থানায় এক নারী তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছিল। অন্যদিকে কিছুদিন আগে পরিচালক-অভিনেতা সাহিল খান তাদের বিরুদ্ধে আম্বোলি থানায় একটি অভিযোগ দায়ের করেন যাতে তিনি উল্লেখ করেন ইসমাইল তাকে তার জিমনেশিয়ামের মধ্যে আক্রমণ করেন।
এ পর্যন্ত সানা ৫০টির মত বলিউডি ছবিতে অভিনয় করেছেন কিন্তু নিজের কোনো শক্ত অবস্থান তৈরি করতে পারেননি।
