Skip to content

‘সব অপরাধের মূল হচ্ছে মাদক’

স্টাফ রিপোর্টার ॥ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন,’সব অপরাধের মূল হচ্ছে মাদক। মাদক নিয়ন্ত্রণ করা গেলে সমাজের অপরাধ কমে আসবে।’

তিনি মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার রাতে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খুলনা জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহবুব হাকিম, জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ সংশিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নছিমন-করিমন ও ইজিবাইক চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশনা মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ, ধূমপান ও মাদক প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, কমিউনিটি পুলিশিং-এর কার্যক্রমকে আরো বেগবান, মাদকের কুফল সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা চালানো এবং অভিভাবক সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫