বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ৬৭ বছর বয়সে রেলমন্ত্রী মুজিবুল হকের দেশব্যাপী আলোচিত বিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় শাহ নজর (বর-কনে পরস্পরকে আনুষ্ঠানিক দেখা) শেষে কনেকে নিয়ে ঢাকার বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন রেলমন্ত্রী। কনের মা জোসনা বেগম তার মেয়েকে বর রেলমন্ত্রী মুজিবুল হকের হাতে তুলে দেন। এর আগে বিকাল ৪টা ৪০মিনিটে পাঁচ লাখ ১ টাকা দেনমোহরে হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। দেনমোহরের পুরো টাকা তিনি নগদ পরিশোধ করেন। বিয়ে পড়ান স্থানীয় গল্লাই ইউনিয়নের ম্যারিজ রেজিস্ট্রার মাওলানা সিদ্দিকুর রহমান।
বিকেল ৩টা ৬মিনিটে তিনি সাত শতাধিক বরযাত্রীর গাড়িবহর নিয়ে কনে রিক্তার পিত্রালয় কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখলা পৌঁছেন। ফুল দিয়ে সাজানো সিলভার কালারের সরকারি গাড়ি চড়ে তিনি বিয়ে বাড়িতে আসনে। এ সময় মন্ত্রীর গায়ে ছিলো গোলাপী রঙের শেরওয়ানি, মাথায় সোনালী পাগড়ি ও পায়ে নাগরা জুতা।
বেলা সাড়ে ১১টায় ঢাকার বেইলি রোডের বাসা থেকে বরযাত্রী বহর নিয়ে তিনি যাত্রা করেন। এ সময় রেলমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে দোয়া নেন।
বরযাত্রীরা কুমিল্লার দাউদকান্দি ঈদগাহ সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করে কনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। বিকেল পৌনে ৩টায় মিরাখলা গ্রামের পাশে তালতলা বাজারে বরযাত্রীর বহরের গাড়িগুলো পার্কিং করা হয়। পথে রেলমন্ত্রীর দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে একাধিক তোরণ নির্মাণ করে এলাকাবাসী। শুধু বরবাহী গাড়িটি কনে বাড়ির বিয়ের গেটে পৌঁছে। এ সময় গেইটে উপস্থিত তরুণীরা ফুল ছিটিয়ে বর রেলমন্ত্রীকে বরণ করেন। তিনি তাদের এক লক্ষ এক টাকা বকশিস দিয়েছেন। বরকে দেখতে আসা উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কনের বাড়িতে উভয় পক্ষ মিলে দেড় হাজার মানুষের খাবার আয়োজন করা হয়। খাবারের মেন্যুতে ছিলো দেশি মুরগী, খাশির কাচ্চি বিরিয়ানী, খাশির জালি কাবাব, শাহী জর্দা, চাটনী, বোরহানী ও কোমল পানীয় ।
কুমিল্লা ক্লাবের বাবুর্চি মিল্টন রোজারিও খাবার তৈরি করেন। খাবারের পর অতিথিদের জন্য ঢাকা থেকে আনা মুখরোচক শাহী পান ও কফি’র ব্যবস্থা ছিলো।
বিয়ে বাড়ির সামনের রাস্তার আধা কিলোমিটার জুড়ে আলোক সজ্জা করা হয়। বর ও ভিআইপি অতিথিদের জন্য একটি প্যান্ডেল, আত্মীয়-স্বজন ও অন্যান্য অতিথিদের জন্য একটি প্যান্ডেল এবং খাবারের আগে ও পরে অভ্যর্থনার জন্য আরও একটি প্যান্ডেলসহ মোট তিনটি প্যান্ডেল করা হয়। অনুষ্ঠানে অতিথিদ
নববধূর হাত ধরে বাসায় ফিরলেন রেলমন্ত্রী
আপডেট :November 1, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
