বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনার দল তছনছ হয়ে গেছে, কার্যালয়ে দলের লোক নিজেরাই মারামারি করে। তাই বলব, দল গোছান। মাঠে খেলা হবে ৫ বছর পর । খেলার জন্য প্রস্তুত হন।
বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলানায়তনে ৭৫ এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘৩ নভেম্বর জেল হত্যা দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীর রায়ের বিষয়ে আপনি চুপ কেন? আপনি নীরব থাকতে পারবেন না। আপনি হ্যাঁ অথবা না বলুন। যে খুন করে আর যে খুনিকে প্রশয় দেয় সবাই সমান অপরাধী।’
তিনি বলেন, ‘মিটিং করেন, সরকার মানা করবে না। কিন্তু জামায়াতদের নিয়ে গাড়ি ও মানুষ মারলে সরকার তা মেনে নেবে না।’
জামায়াতের হরতাল প্রসঙ্গে নাসিম বলেন, ‘আদালতের দেয়া যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ায় মুক্তিযোদ্ধা সন্তানরা শান্তি পেয়েছে। কিন্তু জামায়াত রায়ের বিরুদ্ধে অর্থাৎ আদালতের বিরুদ্ধে হরতাল দিয়েছে। কারণ জামায়াত আদালত মানে না। তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই এই হরতাল ডেকেছে।’
সভায় ৭৫ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।
মাঠে খেলা হবে ৫ বছর পর : নাসিম
আপডেট :November 2, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
