Skip to content

ফেদেরারকে হারিয়ে সেমিতে মিলস রাওনিক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিশ্বের দুই নম্বর তারকা খেলোয়াড় সুইস লেজেন্ড রজার ফেদেরারকে প্যারিস মাস্টার্সে হারিয়েছেন কানাডার মিলস রাওনিক। পরস্পরের সাতবারের সাক্ষাতে এই প্রথম ফেদেরারের বিরুদ্ধে জয় পেলেন রাওনিক। গতকাল অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফেদেরারকে ৭-৬ [৫], ৭-৫ গেমে হারান তিনি। এ জয়ের মধ্য দিয়ে রাওনিক একদিকে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন অপরদিকে লন্ডনে অনুষ্ঠেয় বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালে উঠার আশা জিইয়ে রাখলেন। সেমিফাইনালে চেক রিপাবলিকের টমাস বারদিচের বিরুদ্ধে খেলবেন কানাডার এ তারকা খেলোয়াড়।
বারদিচ দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে ৬-৭ [৪], ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিতে পৌঁছেন। এ জয়ের ফলে টানা পঞ্চমবারের মতো এটিপি ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করলেন বারদিচ। খবর দ্য হিন্দু অনলাইনের
এপিটি ওয়ার্ল্ড টুরের ফাইনালে নিজের জায়গা করতে হলে প্যারিস মাস্টার্স জিততে হবে রাওনিককে।
এদিকে, প্যারিস মাস্টার্স জিতে বিশ্বের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচকে হটিয়ে শীর্ষস্থান দখল করার একটা প্রচেষ্টা ছিল ফেদেরারের। তাই রাওনিকের কাছে পরাজয় নিঃসন্দেহে এক্ষেত্রে বড় একটা ধাক্কা। অপরদিকে ফেদেরার টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় জোকোভিচ যে শীর্ষস্থানে থেকেই বছর শেষ করতে যাচ্ছেন তা অনেকটা নিশ্চিত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫