বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।রোববার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পযর্ন্ত এবং বিকেল ২ টা থেকে আবারো সাক্ষাৎকার পর্ব শুরু হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ নভেম্বর শুক্রবার সকালে মেধাক্রম ১ থেকে ৭৫০ পর্যন্ত, বিকেলে মেধাক্রম ৭৫১ থেকে ১৫০০ পর্যন্ত।২৯ নভেম্বর শনিবার সকালে মেধাক্রম ১৫০১ থেকে ২২৫০ পর্যন্ত, বিকেলে মেধাক্রম ২২৬১ থেকে ৩০০০ পর্যন্ত সাক্ষাৎকার চলবে।৩০ নভেম্বর রোববার মেধাক্রম ৩০০১ থেকে ৩৭৫০ পর্যন্ত, বিকেলে মেধাক্রম ৩৭৫১ থেকে ৪৫০০ পর্যন্তদের সাক্ষাৎকার।সাক্ষাৎকারের সময় প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের সকল মূল গ্রেডশিট, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ভর্তির ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর বিভাগ/বিষয়ের পছন্দক্রম-এর কপি অবশ্যই সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
২৮ নভেম্বর ঢাবির ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার শুরু
আপডেট :November 2, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
